৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​"৩৭ বছরের নিষ্ঠা-সততার কর্মজীবনের অবসান, এলজিইডি ময়মনসিংহে শহীদুল্লাহকে আবেগঘন বিদায় সংবর্ধনা"

আপলোড সময় : ২৯-০৬-২০২৬
​"৩৭ বছরের নিষ্ঠা-সততার কর্মজীবনের অবসান, এলজিইডি ময়মনসিংহে শহীদুল্লাহকে আবেগঘন বিদায় সংবর্ধনা" এলজিইডি ময়মনসিংহে শহীদুল্লাহকে আবেগঘন বিদায় সংবর্ধনা

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: দীর্ঘ ৩৭ বছরের সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর অবসরে গেলেন ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর হিসাবরক্ষক মোঃ শহীদুল্লাহ। তাঁর কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও প্রতিষ্ঠানের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গতকাল বিকেলে এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এক আন্তরিক ও আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী এই কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনার মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি ময়মনসিংহের সিনিয়র সহকারী প্রকৌশলী মাহাবুব মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেলসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, "আপনার দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা, কর্মদক্ষতা ও আন্তরিক অবদানের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্মজীবনের প্রতিটি দায়িত্ব আপনি অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পালন করেছেন। আপনার কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।" সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী প্রকৌশলী মাহবুব মোর্শেদ বলেন, "আজকের এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; বরং একজন আদর্শ সহকর্মীর কর্মময় জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন। 

আমরা দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, সুখ, শান্তি এবং অবসর জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় ও সমৃদ্ধ হোক-এই কামনা করছি।" অনুভূতি ব্যক্ত করে বিদায়ী হিসাবরক্ষক মোঃ শহীদুল্লাহ বলেন, "প্রায় ৩৭ বছর ধরে বিভিন্ন সময়ে এলজিইডিতে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে সবসময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, কর্মজীবনের দীর্ঘ পথচলায় সহকর্মীদের সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতা তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। অবসর গ্রহণের পরও এলজিইডি পরিবারের সঙ্গে আত্মিক সম্পর্ক অটুট থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবনের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মোঃ শহীদুল্লাহ সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এলজিইডি পরিবারের সদস্যদের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ